আমাদের সম্পর্কে
ভরসা সোশ্যাল ফাউন্ডেশন
১৯৯৮ সালে মাত্র ৩৫ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে ভরসা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। প্রতিষ্ঠাকাল থেকে আজ পর্যন্ত সমিতিটি সততা, স্বচ্ছতা ও পারস্পরিক আস্থার ভিত্তিতে সদস্যদের আর্থিক সেবা প্রদান করে আসছে।
সমবায় সমিতি আইন ও বিধিমালা অনুসরণ করে নির্বাচিত পরিচালনা পর্ষদের মাধ্যমে সমিতির যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়। বর্তমানে সমিতির হাজারো সদস্য নিয়মিত সঞ্চয় জমা, ঋণ গ্রহণ ও বিভিন্ন প্রকল্পে অংশগ্রহণ করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন।
প্রতি বছর নিয়মিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের মাধ্যমে সদস্যদের কাছে আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং নির্দিষ্ট মেয়াদ অন্তে নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালনা পর্ষদ নির্বাচিত করা হয়।
নিবন্ধন নম্বর: ঢাকা-মহানগর/৪৫৬৭/২০০৩
প্রতিষ্ঠাকাল: 1998 (28 বছরের অভিজ্ঞতা)
আমাদের লক্ষ্য (Mission)
সদস্যদের আর্থিক অন্তর্ভুক্তি ও স্বনির্ভরতা নিশ্চিত করার লক্ষ্যে নিরাপদ সঞ্চয়, সহজ শর্তে ঋণ এবং প্রয়োজনীয় আর্থিক সেবা স্বচ্ছতার সাথে প্রদান করা।
আমাদের দৃষ্টিভঙ্গি (Vision)
একটি স্বচ্ছ, টেকসই ও সদস্যবান্ধব সমবায় প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠা, যেখানে প্রতিটি সদস্য আর্থিকভাবে নিরাপদ ও ক্ষমতায়িত বোধ করবেন।